পর্ব ১২: জরাসন্ধের প্রতিশোধ যাত্রা ও মথুরা আক্রমণ

কংস বধের পরে মথুরায় শান্তি ফিরে এলেও খুব বেশিদিন তা স্থায়ী হয়নি। কারণ, কংসের দুই স্ত্রী ছিলেন মগধের রাজা জরাসন্ধের কন্যা। স্বামী হত্যার খবরে তাঁরা শোকে ভেঙে পড়েন এবং তাঁদের পিতা জরাসন্ধ প্রতিজ্ঞা করেন—যে কৃষ্ণ তাঁর জামাতাকে বধ করেছে, তাঁকে শাস্তি দিতেই হবে।এই থেকেই শুরু হয় মগধ রাজ্যের মথুরার প্রতি শত্রুতার দীর্ঘ অধ্যায়।

কে ছিলেন জরাসন্ধ

জরাসন্ধ ছিলেন মগধ রাজ্যের পরাক্রমশালী রাজা। তিনি ছিলেন অদ্ভুত শক্তিধর, যাঁকে সহজে হত্যা করা যেত না। তাঁর জন্মও অলৌকিক ছিল—দুই ভাগে জন্ম নিয়েছিলেন তিনি, পরে জরা নামক রক্ষক তাঁদের জোড়া লাগান, তাই নাম হয় জরাসন্ধ।জরাসন্ধ ছিলেন বহু রাজ্যের অধীশ্বর এবং অসংখ্য রাজাকে বন্দি করে রেখেছিলেন যজ্ঞের জন্য।

মথুরা আক্রমণ: বারংবার যুদ্ধ

জরাসন্ধ প্রতিশোধের নেশায় মথুরা আক্রমণ করেন ১৭ বার
প্রতিবার তিনি বিশাল সেনাবাহিনী নিয়ে আসেন এবং যুদ্ধ শুরু হয়। কিন্তু প্রতিবারই শ্রীকৃষ্ণ ও বলরাম কৌশলে তাঁকে পরাজিত করেন।যদিও জরাসন্ধ পরাজিত হতেন, কৃষ্ণ তাঁকে হত্যা করতেন না,কারণ সময় আসেনি।

কৃষ্ণের কৌশল: রণনীতি ও পরিবর্তন

বারংবার যুদ্ধ ক্লান্তিকর ও ধ্বংসাত্মক হয়ে ওঠে মথুরার জন্য। তাই কৃষ্ণ একসময় কৌশল নেন—মথুরা ত্যাগ করে সমুদ্রতীরে একটি দুর্গ-নগরী তৈরি করেন, যেটা আজকের দ্বারকা

এটি ছিল একটি সুশৃঙ্খল ও দূর্গতুল্য নগরী, যেখানে শত্রু সহজে প্রবেশ করতে পারত না। এর মাধ্যমে কৃষ্ণ যুদ্ধ থেকে নয়, অর্থহীন রক্তপাত থেকে জনগণকে রক্ষা করেন

ধর্ম, কৌশল ও ভবিষ্যত

জরাসন্ধের আক্রমণ শুধু কৃষ্ণের জীবনের এক চ্যালেঞ্জ ছিল না—এটি ভবিষ্যতের মহাভারতের ভূমিকা তৈরি করে।
জরাসন্ধ পরবর্তীতে পাণ্ডবদের রাজসূয় যজ্ঞের পথে বাধা হয়ে দাঁড়ান, তখন কৃষ্ণ আবার তাঁকে পরাস্ত করার পরামর্শ দেন, যেটা পরের পর্বে আসবে।

পরের পর্বে আমরা জানব-দ্বারকা নগরীর প্রতিষ্ঠা ও নতুন রাজ্যব্যবস্থা

পরবর্তী পর্ব দেখতে এখানে -ক্লিক করুন